1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চোরাই মালামাল ও ট্রাকসহ চার চোর আটক

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোরে চোরাই মালামাল ও ট্রাকসহ চার চোর আটক

যশোর অফিস :

যশোরের একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে চুরি যাওয়া মালামালসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শংকরপুর পশু হাসপাতাল মোড় থেকে প্রথমে একজনকে পরে তার স্বীকারোক্তিতে অপর তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন,

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া স্বপন শেখ ,পূর্ব বারান্দী মোল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে বর্তমানে কিসমত নওয়াপাড়ার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া রাকিব হোসেন ,

বারান্দীপাড়ার মানিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকার জলিল হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার । এঘটনায় কোতোয়ালি থানায় ওই দোকানের মালিক বাদী হয়ে মামলা করেছেন।

বাদী পুরাতন কসবা বিমানবন্দর সড়কের বাসিন্দা জসিম উদ্দিনের অভিযোগ, বিমানবন্দর সড়কে এসপি বাংলোর সামনে তার কসবা ওয়েল্ডিং নামে একটি দোকান রয়েছে। রোববার সকাল ৯টার দিকে কর্মচারীরা দোকানে গিয়ে দেখতে পান, শার্টারের হুক ভাঙা। তখন তারা শার্টার খুলে ভেতরে গিয়ে দেখেন, ৩টি ওয়েল্ডিং মেশিন, ক্যাবল, হোল্ডারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নেই।

পরে খবর পেয়ে দোকান মালিক জসিম উদ্দিন প্রতিষ্ঠানে আসেন এবং বিষয়টি তিনি ডিবি পুলিশকে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের একটি টিম চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে শংকরপুর পশু হাসপাতাল মোড়ে একটি পিকআপকে ঘিরে ৪ জনকে অবস্থান করতে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়।

কিন্তু এরই মধ্যে ডিবি পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ডিবি পুলিশ সেখান থেকে স্বপন শেখকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ওয়েল্ডিং দোকান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে ডিবি পুলিশ। এছাড়া পিকআপটি জব্দ করে।

ডিবি পুলিশ জানায়, আটক স্বপন শেখের স্বীকারোক্তিতে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্য রাকিব হোসেন, সুমন হাওলাদার ও সোহেল হাওলাদারকে আটক করেন এসআই মো. সোলায়মান আক্কাস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews