যশোরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উদ্যোগে যশোর সদর উপজেলায় এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ৪ শতাধিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যাতে করে কয়েক দফা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের পুষিয়ে নিতে পারে।

Leave a Reply