যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে হায়দার আলী নামে এক ব্যক্তিকে মারপিটে জখম এবং পরিবর্তীতে তিনি মারা যাওয়ার ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রায় ৮ বছর আগের ঘটনায় নিহতের স্ত্রী উত্তর ললিতাদহ গ্রামের সুফিয়া বেগম ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
আসামিরা হলো, উত্তর ললিতাদহ গ্রামের ইব্রাহিম হোসেন ও তার ছেলে সাদ্দম মীর্জা, মৃত মহাসিনের ছেলে জামাল হোসেন , মৃত আব্দুল জলিল বর্গীর ছেলে ওবাইদুর রহমান বাবু , মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ হোসেন এবং মুরাদগড় গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাজেদুর রহমান মিন্টু ।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, আসামি ওবাইদুর রহমান বাবুর সাথে তার স্বামী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে কারনে প্রায় সময় তাকে প্রাণনাশের গুমকি দিতো আসামিরা। আসামিরা আওয়ামীলীগের লোক বলে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতো না।
২০১৬ সালের ৬ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তার স্বামী সাতমাইল বাজারে যান। ওই বাজারের মিন্টুর রড সিমেন্টের দোকানের সামনে পৌছালে লোহার রড, লাঠি, দা প্রভৃতি নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। তাকে মারপিটে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে।
পরে মারা গেছে বলে ফেলে দিয়ে চলে যায়। পরে বাজারে থাকা লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঘটনার পরদিন পর ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় ১৫ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান।
এই ঘটনায় তিনি সে সময় কোতয়ালি থানায় মামলা করতে যান। কিন্তু থানা পুলিশ সে সময় মামলা নেয়নি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা পুলিশ কোন ব্যবস্থা নিতো না।
বর্তমানে পরিস্থিতি ভিন্ন হওয়ায় তিনি আদালতে গত ৮ অক্টোবর পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ হত্যা মামলাটি রেকর্ড করে।

Leave a Reply