1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বিএনপি অফিসে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় তিন দিনে ১০ জন আটক

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর বিএনপি অফিসে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় তিন দিনে ১০ জন আটক

যশোর অফিস :

গত ৪ আগষ্ট বিকেলে জাতীয়বাদী দল (বিএনপি) যশোর কার্যালয়ে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ,বোমা বিস্ফোরনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে এই মামলায় গ্রেফতার হয়েছে ১০ জন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, গত শুক্রবার ২৫ অক্টোবর রাত সাড়ে ৮ টার পর শহরের পুলিশ লাইন টালীখোলা এলাকা থেকে হাসান হোসেনকে গ্রেফতার করে। সে ওই এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে গত ৪ আগষ্ট বিকেল ৫ টায় যশোর শহরের গাড়িখানা আওয়ামী লীগ অফিস থেকে একত্রিত হয়ে শহরের বঙ্গবাজারের পাশের্^ রাস্তা দিয়ে লাল দিঘীর পশ্চিম পাড়ে বিএনপি কার্যালয়ে ভাংচুর ও লুটপাটের উদ্দেশ্যে আক্রমন করার অভিযোগ রয়েছে।তাকে শনিবার ২৬ অক্টোবর দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

অপরদিকে,ওই মামলায় গত শুক্রবার ২৫ অক্টোবর সদর উপজেলার মমিননগর নওদাগ্রামের রেজাউল ইসলামের ছেলে মুকুল আহম্মেদ মিঠু, শহরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার লায়েকুজ্জামানের ছেলে আলিমুজ্জামান ও শহরের কারবালা ধর্মতলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবু মুছা মধুকে গ্রেফতার করে।

এই তিনজনকে ২৪ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ২৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সদর উপজেলার সালিয়াট গ্রামের ছমির মোল্লার ছেলে মাসুম বিল্লাকে বিএনপি অফিসে হামলা মামলায় আদালতে সোপর্দ করেন। তাকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার পর তাকে তার বাড়ি হতে গ্রেফতার করে।

এছাড়া,গত ২৩ অক্টোবর বুধবার বিএনপি অফিসে হামলা ও অগ্নি সংযোগ মামলায় ৫ জনকে আদালতে সোপর্দ করে। এরা হচ্ছে, শহরের শহীদ শেখ আবু তালেব সড়ক,পুরাতন কসবার শহীদ শেখ আবু তালেবের ছেলে শেখ আতিকুর রহমান বাবু,

পুরাতন কসবা নিরিবিলি এলাকার মৃত শেখ আব্দুল খালেকের ছেলে শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে আব্দুস সালাম, শহরের আর,এন,রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল কবির ও শহরের সিটি কলেজ পাড়ার মৃত শহিদুল্লাহর ছেলে শাহ্ আলম।

এদেরকে গত ২২ অক্টোবর রাত ১১ টার সময় অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews