1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেলা পরিষদ নির্বাচন বাঘারপাড়ায় সদস্য পদে জিতলেন ভোলা

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী হাতি প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়েছেন। এছাড়া বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন এক ভোট। অপর প্রার্থী তালা প্রতীকের উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন কোন ভোট পাননি।

বাঘারপাড়া উপজেলায় ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং উপজেলা চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার ছিলেন ১৩৩ জন। এরমধ্যে সবাই ভোট দিয়েছেন।

এছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী পিকুল পেয়েছেন ৭২ ভোট। এ পদের অপর প্রার্থী মারুফ হাসান কাজল আনারস প্রতীকে পেয়েছেন ৬২ ভোট।

অন্যদিকে বাঘারপাড়া উপজেলায় সংরক্ষিত ৮ প্রার্থীর মধ্যে হরিণ প্রতীক নিয়ে নাছিমা সুলতানা পেয়েছেন ৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীক নিয়ে রেহানা খাতুন পেয়েছেন ৩৫ ভোট। এছাড়া মাইক প্রতীকের লায়লা খাতুন পেয়েছেন ২২ ভোট,

ফুটবল প্রতীকের সান-ই-শাকিলা আফরোজ পেয়েছেন ১৭ ভোট, দোয়াত-কলম প্রতীকের হাজেরা পারভীন পেয়েছেন ৬ ভোট, টেবিল ঘড়ি প্রতীকের রাখী ব্যানার্জী পেয়েছেন ৫ ভোট, টেলিফোন প্রতীকের বিলকিস সুলতানা সাথী পেয়েছেন ৪ ভোট এবং বই প্রতিকের মরিয়ম বেগম কোন ভোট পাননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews