1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরি দিয়ে একজন বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত লুৎফা বেগম (৭৫) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম।

এমতাবস্থায় পেছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম (৩২) নামে এক নারী তার গলায় ছুরিকাঘাত করলে গভীর ক্ষত করে। তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়।

স্থানীয় লোকজন চলে এলে পান্না বেগম তার নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,

যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনিই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোনো মামলা হয়নি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews