যশোর জেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নি সংযোগ মামলার সাথে জড়িত মাসুম বিল্লাকে ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার সালিয়াট গ্রামের ছমির মোল্লার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান জানান,বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার পর মাসুম বিল্লাহকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
সে গত ৪ আগষ্ট বিকাল ৫ টায় যশোর শহরের লাল দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত যশোর জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ সন্ত্রাসীদের সাথে মিলিত হয়ে ভাংচুর অগ্নিসংযোগ ও বোমা নিক্ষেপের সাথে সরাসরি জড়িত বলে প্রতিয়মান হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply