1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের পুলেরহাটে আলম সাধু চালককে মারপিট মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রেফতার-২

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

যশোরের পুলেরহাটে আলম সাধু চালককে মারপিট মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রেফতার-২

যশোর অফিস :

বুধবার ২৩ অক্টোবর রাতে যশোর সদরের পুলেরহাট বাজারে এক আলম সাধুসহ চালককে গতিরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ মারপিট করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনের নামে মামলা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে আহত নুরনবী বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার বিনোদকাটি গ্রামের আবুল খায়ের এর ছেলে। পুলিশ এ ঘটনায় গভীর রাতে উঠতি বয়সের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

এরা হচ্ছেন যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম হোসেন,একই উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত ইমামুল ইসলামের ছেলে অনিক হোসেন। অন্যান্য আসামীরা হচ্ছে, মন্ডলগাতী গ্রামের হাফিজুর গাজীর ছেলে মইফুল,বেড়বাড়ী গ্রামের সাগর, একই গ্রামের বাবুর ছেলে তান ও রাজ্জাক ড্রাইভারের ছেলে পিচ্ছি মনা।

মামলায় নুরনবী উল্লেখ করেন,তিনি যশোরের বিভিন্ন জায়গায় আলমসাধু গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সন্ত্রাসীরা পিচ্ছি মইফুল বাদির কাছে থাকা ৪৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন জোর পূর্বক নিয়ে নেয়। বাদি প্রাণে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে উক্ত উঠতি বয়সের সন্ত্রাসীরা বাদিকে প্রাণ নাশের হুমকী দিয়ে দ্রুত চলে যায়।

তৎক্ষনিক স্থানীয় লোকজন বাদিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর রাতে পুলিশ উল্লেখিত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews