1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে
নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর অফিস :

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে নবীন বরণ এবং গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মজিদ। সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজ বেগম।

বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রæপের চেয়ারম্যান ডা.শেখ মহিউদ্দিন। আরও বক্তৃতা করেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের এ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস নাজমুন নাহার, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মেহেরুন্নেছাসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, নার্সিং একটি মহৎ পেশা সন্দেহ নাই। কিন্তু দেশের নার্সিং পেশার মান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এখান থেকে উত্তরণে ভ‚মিকা পালন করতে হবে। এজন্য নার্সিং শিক্ষার্থীদের উন্নত দেশের নার্সদের মডেল অনুসরণ করারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৯তম ব্যাচের নবাগত নার্সিং ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া আদ্-দ্বীন নার্সিং এর প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী, যারা বর্তমানে আদ্-দ্বীনের নিজস্ব হাসপাতাল সমূহে এবং সরকারি হাসপাতালে কর্মরত এরকম ১১জনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমকে নার্সিং পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহ এবং নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক,

যশোর সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আরজিনা খাতুন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের নার্সিং উপসেবা তত্ত¡াবধায়ক ফেরদৌসী বেগমসহ বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসকগণ, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews