1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডিআরইউ’র সাবেক সভাপতি মুরছালিন নোমানীর মায়ের ইন্তেকাল

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

ডিআরইউ’র সাবেক সভাপতি মুরছালিন
নোমানীর মায়ের ইন্তেকাল

যশোর অফিস :

ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চীফ রিপোর্টার ছায়েদুর মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ২টায় তার বড় সন্তান ছায়েদুর মুরসালিন সেনানীর ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্বামী,তিন পুত্র,নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে যশোরের চৌগাছা উপজেলার গরিবপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়েবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে ভুগছিলেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রত্নাগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরিবপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি সিংহঝুলি ইউনিয়ন পরিষদের নির্বাচিত (সংরক্ষিত মহিলা) সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।বৃহস্পতিবার জহুরের নামাজের পরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার জানাজার নামাজে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ,

সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম সজল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রোহিদুল ইসলাম খান, সম্পাদক এম এ রহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সাংবাদিক নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক নেতা মুরসালীন নোমানীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews