1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় অভাবে বিক্রি নবজাতক, পরদিন মারা গেল সেই শিশু

  • রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

অভাবের তাড়নায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া সন্তান (পুত্র) বিক্রি করলেন মা ডলি বেগম। তবে হঠাৎ পরদিন শিশুটি অসুস্থ হয়ে মারা যায়। ডলি লক্ষ্মীপুর গ্রামের হজরত আলীর মেয়ে এবং গোয়ালহাটি (ছুটিপুর) গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী।

জানা যায়, স্বামীর সঙ্গে দির্ঘদিন ধরে পারিবারিক সমস্যার কারণে ডলি বেগম তার বাবার বাড়িতে বসবাস করেন। তার স্বামীর ঘরে পূর্বে আরও দুটি সন্তান রয়েছে। হঠাৎ করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সন্তান হওয়ার জন্য প্রসববেদনা শুরু হয় ডলির। পরদিন শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৬টা ২০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরবর্তীতে সকালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম নেওয়ার পর তিনি বাচ্চাটিকে বিক্রি করে দেওয়ার কথা বলেন। এ সময় হাসপাতালে ভর্তি থাকা মনিরামপুর উপজেলার সালামতপুর শেখপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী আফিয়া বেগম নামের আরেক রোগী তার বাচ্চাকে নিতে রাজি হন।

বাচ্চার জন্য ২০ হাজার এবং হাসপাতালে চিকিৎসা খরচ পাঁচ হাজার টাকা দিতে রাজি হন আফিয়া বেগম। তিনি বলেন, ডলি বেগমকে প্রথমে দুই হাজর টাকা দিয়ে, ওষুধের জন্য যা খরচ হচ্ছে সেটা আমি করছি। আর বাকি ২০ হাজার টাকা আমি তোমাকে রোববার (১৬ অক্টোবর) দেব।

পরে ১০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পের ওপর না-দাবিপত্র লিখে আফিয়া বেগমের মেয়ে পিংকির কাছে হস্তান্তর করার জন্য সন্তানের মাসহ তিনজনের কাছ থেকে স্বাক্ষর করে নেন। পরে বাচ্চাটিকে পিংকি বাড়ি নিয়ে যায়। হঠাৎ করে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লে তারা বাচ্চাটিকে যশোরসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা দেয়। একপর্যায়ে শনিবার (১৫ অক্টোবর) ফজরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন। পরে বাচ্চাটিকে পারিবারিকভাবে সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাচ্চার মা ডলি বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এটি আমার তৃতীয় সন্তান। অভাবের তাড়নায় বাচ্চাটার ভরণপোষণ করতে পারব না বলে আমি ওদেরকে দিয়েছি। তখন বাচ্চা বিক্রির বিষয়ে টাকার নেওয়ার কথা বললেও তিনি বলেন, আমি দুই হাজার টাকা পেয়েছি। আর বিশ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে, কিন্তু আমি টাকা নেব না। ওদেরকে আমার বাচ্চা আমার স্বেচ্ছায় দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রশিদুল আলম বলেন, এই ঘটনা আমার অজান্তে ঘটেছে। পরবর্তীতে আমি যখন বিষয়টি শুনতে পেয়েছি, তখন আমি আমার স্টাফদের ডেকে সতর্ক করে দিয়েছি। যেন ভবিষ্যৎ এমন ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে না ঘটে। সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews