1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শাশুড়িকে হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামাই আটক

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

যশোরে শাশুড়িকে হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামাই আটক

যশোর অফিস :

যশোরে শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত জামাই আব্দুল আজিজকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের টেকের বাজার নিমতলী গ্রাম থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাঃ লেঃ মোঃ রাসেল। এরআগে গত ২৪ সেপ্টেম্বর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস তাকে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজ যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে। শাশুড়ি ছায়েরা খাতুন একই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।

মামলা সূত্রে যানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজের ছেলের সাথে নিহত ছায়েরার মেয়ে ইসমিনের বিয়ের কথা ঠিক ছিলো। এরমধ্যে আজিজ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজেই ইয়াসমিনকে বিয়ে করে। যা মেনে নেয়না ইয়াসমিনের পরিবার। একপর্যায় হত্যাসহ বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে মেনে নিতে বাধ্য করেন।

এরপর থেকে আজিজ ইয়াসমিনদের বাড়িতে অবস্থান করেন। কয়েকদিন পর ব্যাংক থেকে টাকা লোন নেয়ার কথা বলে শাশুড়ি ছায়েরা বেগমের কাছে জমির দলিল ও পর্চা চান। কিন্তু ছায়রা দিতে রাজি হয়না। এ নিয়ে গোলোযোগ বাধে এমনকি প্রকাশ্যেই হত্যাসহ নানা ধরনের হুমকি দেয় আজিজ। সর্বশেষ ২০১০ সালের ১৯ জুলাই রাতে ঘরের ভেতরে ঘুমাতে যান জেসমিন ও আজিজ। অন্যদিকে বারান্দার খাটে ঘুমাই ছায়রা বেগম ও তার স্বামী।

মধ্যরাতে আজিজ বাইরে বের হয়ে ছায়রাকে ডেকে নেয়। এরপর রান্নাঘরের পেছনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছায়রার গলায় গামছা পেচিয়ে পাশের একটি আমগাছের ডালে লাশ ঝুলিয়ে দেয়। পরবর্তিতে সকলের কাছে প্রচার করা হয় ছায়রা আত্মহত্যা করেছে। কিন্তু ছায়রার ময়নাতদন্ত রিপোর্টে উঠে আশে ছাইরাকে হত্যা করা হয়েছে। এঘটনার একমাস পর ২৪ আগস্ট ছায়রার ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন এসআই ওহেদুজ্জামান আব্দুল আজিজকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত।

আজিজ পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। র‌্যাব আজিজকে আটক করে আদালতে সোপর্দ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews