যশোরের শার্শা বাগআচড়া এলাকা থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শার্শা উপজেলার বাগআচড়ার বসতপুর মাঠপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ফেনসিডিলের বড় চালানসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা ও বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান নেদার ছেলে সাকিব হোসেন।
র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক রাসেল জানান, আটক আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ফেনসিডিল কেনা-বেচা করে আসছে । আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে র্শাশা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply