1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার সাবেক এমপির ছেলে রাজিবহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার সাবেক এমপির ছেলে রাজিবহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বাঘারপাড়ার খাজুরা বাজারে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে দোকানের মালামাল ও টাকা পয়সা লুটপাট, ভাংচুর এবং জবরদখলের ঘটনায় আদালতে মামলা হয়েছে।

সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়ের ছেলে রাজিব রায়সহ ৮ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। মঙ্গলবার পার্বতীপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সাহাবুদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালার অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ।

অপর আসামিরা হলো, বাঘারপাড়ার তেলিধান্যপুড়া গ্রামের জাহাাব বক্সের ছেলে আব্দুল হামিদ ডাকু, অরবিন্দুর ছেলে লেল্টু, হালিম বিশ্বাসের ছেলে রুবেল, আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মজনুর রহমান, লাল মিয়া চৌকিদারের ছেলে শরিফুল ইসলাম, মথুরাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন এবং ঝিনাইদহ কালীগঞ্জের শশারপাড়া গ্রামের শিবুপদ সেনের ছেলে তাপস কুমার সেন।

মামলার অভিযোগে জানা গেছে, সাহাবুদ্দিনের পিতা ওলিয়ার রহমান খাজুরা বাজারে সরকারী খাস জমি ডিসিআর এর মাধ্যমে বন্দোবস্ত নিয়ে একটি সেমি পাকা দোকান ঘর তৈরী করে খেলা তিথি ঘর ও কসমেটিকস্ নামে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। ২০২০ সাল থেকে শাহাবুদ্দিনের পিতাকে ওই দোকান থেকে উচ্ছেদের জন্য প্রধান আসামি রাজিব রায় বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছিলেন।

হুমকিতে কোন কাজ না হওয়ায় শাহাবুদ্দিনের নামে মিথ্যা সাজানো নাশকতা মামলা দিয়ে জেলহাজত খাটায়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ওই আসামিরাসহ অপরিচিত ১৫ জন শাহাবুদ্দিনের পিতার যেয়ে পূর্বে দাবিকৃত ১০ লাখ টাকা চায়। চাঁদার টাকা দিতে রাজি না হলে খুন গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে চলে যায়।

২৩ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টার দিকে আবারও আসামিরা এসে শাহাবুদ্দিনকে মারপিট ও দোকানে থাকা ২০ লাখ টাকার মালামাল লুটপাট ও দোকানের ক্যাশে থাকা আরও ৫ লাখ টাকাসহ তালা দিয়ে আসামিরা নিজেদের দখলে নিয়ে নেয়।

আসামি রাজিব রায়ের পিতা সাবেক সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করিতে সাহস হয়নি।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews