1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

আমতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ

বরগুনার আমতলীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ছাত্রদলের ৩ নেতাকর্মী আহত হয়েছেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার রাতে আমতলী উপজেলা সড়কের মফিজ তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বুধবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী কলেজের সামনে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে পৌর ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অনানুষ্ঠানিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে উপজেলা সড়কের মফিজ তালুকদার নামে এক বাসিন্দার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে মিছিলের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় মিছিলে থাকা কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাগ থেকে কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করে।

ক্ষোভ প্রকাশ করে আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোয়েব ইসলাম হেলাল বলেন, রাষ্ট্রপতির অনাকাঙ্ক্ষিত বক্তব্য ও পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। এ সময় পেছন থেকে মিছিলের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীসহ আশেপাশের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

পরে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরতে আমরা ধাওয়া দিলেও তাদের ধরা সম্ভব হয়নি। কয়েকদিন ধরেই উপজেলার যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হতে দেখা গেছে। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে তারাই এ ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ জানাননি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews