1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল বন্দরে ট্রাকচাপায় প্রাণ গেল ভারতীয় গাড়ী চালকের

  • রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি// যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশি মালবোঝাই ট্রাকচাপায় এক ভারতীয় চালক নিহত হয়েছেন।রোববার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

প্রাথমিক ভাবে জানা যায় নিহতের নাম শ্যাম সুন্দর (৫৭)। তিনি ভারতের মথুরা জেলার ছাটা উপজেলার কশিকালা উরমালা এলাকার তেজী রামের ছেলে। পুলিশ জানায়, রোববার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় এক চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভোর ৬টার দিকে বাংলাদেশি একটি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। তিনি ভারতীয় ট্রাকচালক বলে জানা গেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews