যশোরে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ রনি হোসেন নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধার পর একটি টিম ষষ্টিতলা পিটিআই স্কুলের সামনে থেকে রনি নামের এক যুবককে আটক করে। রনি হোসেন উপশহর বি ব্লক এলাকার সামসুদ্দিনের ছেলে। পরে তার কাছথেকে ২৪ পিছ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে শুক্রবার সন্ধায় সদর ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন পূর্ব বারান্দিপাড়া থেকে আসিকুল আজিম বাঁধন নামের এক যুবককে আটক করে। এ সময় তার কাছথেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক দুই ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply