1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৈষম্যহীন ফলাফল  ১০ ঘণ্টা পর মুক্ত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বৈষম্যহীন ফলাফল 
১০ ঘণ্টা পর মুক্ত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে ১০ ঘণ্টা শিক্ষা বোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর রাত ১০টার দিকে জেলা প্রশাসক সোমবার (২১ অক্টোবর) তাদের যৌক্তিক দাবি লিখিতভাবে আবেদন করার কথা বলেন। পরে বোর্ডের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অফিস থেকে বাসায় ফেরেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে শিক্ষাবোর্ড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে পাস করিয়ে দিতে হবে।

রোববার বিকেল তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ রোববারের মধ্যেই সিদ্ধান্ত চেয়ে আবার বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১০-১২ জন কর্মকর্তা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু তাহের বলেন, রাত ১০টার দিকে আমরা নিরাপত্তার মধ্য দিয়ে অফিস ত্যাগ করেছি। এর আগে, জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের বলা হয়েছে জেলা প্রশাসকের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সোমবার লিখিত আকারে দেওয়ার জন্য।

আমরা বোর্ড ত্যাগ করার সময় সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশ সদস্যরা ছিলেন। তবে দিনভর শিক্ষার্থীরা আন্দোলন করলেও তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। আমরা অফিস ত্যাগ করার পরপরই শিক্ষার্থীরাও চলে গেছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews