1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শন : প্রিন্সিপালকে হত্যার হুমকী বিএনপি নেতা মিলন চেয়ারম্যানের

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

বেনাপোল কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শন : প্রিন্সিপালকে হত্যার হুমকী বিএনপি নেতা মিলন চেয়ারম্যানের

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার সকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং বাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন,৫ আগস্টের পর কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির করার সিদ্ধান্ত করা হয়। তারই পরিপক্ষিতে ভোটাভোটির মাধ্যমে কমিটি গঠন করা হয়। এসময় নুরুজ্জামান লিটনকে সভাপতি ও জামাতের সমর্থক মুজিবর রহমানকে শিক্ষানুরাগী প্রস্তাব করা হয়।

এসময় বেনাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন দলবল নিয়ে হামলা চালায় কলেজ অধ্যক্ষের অফিস। এবং অকথ্যভাষায় গালিগালাজ করেন তাকে এবং প্রাণ নাসের হুমকি দেয়।

বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত জানান, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধূ ৫ আগস্টের পর শার্শা উপজেলা ডিগ্রী কলেজের সভাপতি নির্বাচিত হন। তারপরও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন তার দলবল নিয়ে খাইরুজ্জামান মধূকে সভাপতি করার জন্য প্রিন্সিপালকে প্রকাশ্যে হত্যার হমকী প্রদান করেন। মিলন চেয়ারম্যান বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ করার জন্য সাম্প্রতিক কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে যাচেছ। তাকে দল থেকে বহিস্কার করার দাবি জানান তিনি।

এ ব্যপারে মাসুদুর রহমান মিলন বলেন,আমি শার্শার খায়রুজ্জামান মধুকে কমিটির প্রধান করে নতুন কমিটির প্রস্তব করি। তবে কলেজের অধ্যক্ষ বিষয়টি আমলে না নিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করেন। যে কারনে আজ (রোববার) সকালে তার কাছে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত মো: রাসেল জানান, বেনাপোল ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের শক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews