1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের যৌথ সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনা মুলক যৌথ সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যশোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের যৌথ সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনা মুলক যৌথ সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোরে যৌথসভায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না দলীয় নেতাকর্মীদের দলের নির্দেশান অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন। মানুষের ওপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে। আওয়ামী লীগের সকল কর্মকান্ড মানুষ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোন নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

রোববার জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথ আয়োজিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনা মুলক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন,এই যশোরে আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন শাহীন চাকলাদার। একজন উপজেলা চেয়ারম্যান হয়ে শাহীন চাকলাদার সারা বাংলাদেশে অনেক কুখ্যাতি অর্জন করেছিল। অনেক অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে দুই জন ধনী উপজেলা চেয়ারম্যান ছিল একজন যশোর সদরের শাহীন চাকলাদার অন্যজন কেরানীগঞ্জের শাহীন। শাহীন চাকলাদার অবৈধ উপার্জনের টাকায় যশোরসহ ঢাকায় জাবের নামে দুষ্টি নন্দন হোটেল করেছিল। যশোরের এই কুখ্যাত গুন্ড শাহীন চাকলাদার কিভাবে পালিয়ে গেল?

যুবদল সভাপতি প্রশাসনের উদ্দেশ্যে অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে এই যশোরে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেফতার করুন। একই সাথে পালিয়ে থাকা যশোরে যুবলীগ, ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদে খুঁেজ বের করুন। পাশপাশি বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে দলীয় নেতাকর্মীদের হত্যা,খুন, জখম করেছে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি ।

বিডি হলে অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক,কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যড. নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

যৌথ সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews