যশোরে শিশু লামিয়াকে(৬) মুখে গরম পানি ছিটিয়ে ঝলছে দেয়ার ঘটনায় তারানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তারানা বেগম সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতি আদার্শপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী।
লামিয়া নামের ওই শিশুর পিতা একই এলকার ইসরাফিল হাওলাদার কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তারানা বেগমের আদর্শ পাড়ায় চা ও মুদি দোকান আছে। গত শনিবার বিকেলে তার মেয়ে ওই দোকানের সামনে যায়।
চকলেট কিনে দোকানের সামনে দাড়িয়ে থাকার সময় তারানা বেগম প্রচন্ড গরম পানি তার মেয়ের মুখে ছুড়ে মারেন। সাথে সাথে তার মেয়ের মুখ ঝলছে যায়। সে সময় তা মেয়ে লামিয়া চিৎকার ও কান্নাকাটি করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে তার মেয়েকে দেখতে পান। পরে থানায় মামলা করেন।কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন, মামলা হওয়ার পর তারানা বেগমকে শনিবার
দিবাগত রাত একটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply