1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল পেট্টাপোল বন্দরে ৪দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

বেনাপোল পেট্টাপোল বন্দরে ৪দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

যশোর অফিস :

বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন তাই চার দিনের জন্য বন্ধ থাকছে আমদানি রপ্তানি।

তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার।এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন,পেট্টাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চত করতে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে।২৫ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুরোদমে আমদানি রপ্তানি চলবে।

আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কী না জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজি রতন বলেন, চিঠিতে যাত্রী নিয়ে যেহেতু কিছু বলা হয়নি সেহেতু ধরে নেওয়া যায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।ভারতীয় ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানাননি।

এদিকে অমিত শাহ এর আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়ার্ড বাহিনীও রয়েছে। পরিচয় পত্র ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews