1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে হামলায় জঙ্গলবাঁধাল গ্রামে মুদি ব্যবসায়ী ও তার পরিবার জখম

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোরে হামলায় জঙ্গলবাঁধাল গ্রামে মুদি ব্যবসায়ী ও তার পরিবার জখম

যশোর অফিস :

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে মুদী ব্যবসায়ী সোহাগ হোসেন ও তার পরিবারের সদস্যদের মারপিটে জখমের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। সোহাগ (৩৪) ওই গ্রামের হোসেন আলীর ছেলে।

আসামিরা হলো, কাশেম আলীর স্ত্রী চায়না বেগম (৫৫) এবং তার ৪ ছেলে নুর মোহাম্মদ নুরু (৩৮), তরিকুল ইসলাম (৩৩), রাশেদ হোসেন (২৮) ও ইয়াছিন হোসেন (২২), হাশেম আলীর ছেলে নাজমুল হোসেন (৪২), আব্দুল আলীমের স্ত্রী ফাতেমা খাতুন (৫৫) ও তার ছেলে রাব্বি (২৪), আব্দুস শহিদের দুই ছেলে সুমন (২২) ও মামুন হোসেন (২৫), হাসান মোল্লার ছেলে রাসেল হোসেন (৩৫), আনোয়ার হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৪২)।

এজাহারে সোহাগ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা দা, শাঁবল, লোহার রড, বাঁশের লাঠি প্রভৃতি নিয়ে তার বাড়ির মধ্যে ঢোকে এবং গালিগালাজ করতে থাকে। তিনি নিশেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয় এবং লাঠি দিয়ে তার ওপর আক্রমন করে।

জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিটে জখম করে। সে সময় তার পিতা ও হাসান তালুকদার ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসালে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং আদালতে পিটিশন দাখিল করেন। ওই পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews