1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁচড়ার রনি হত্যা মামলার চার আসামি আটক

  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

যশোরের চাঞ্চল্যকর রনি হত্যা মামলার চার আসামিকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার সকালে চাঁচড়া চেকপোষ্ট মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের গফফার হোসেন, একই এলাকার অহিদুজ্জামান লিটন, আলামিন ও শান্ত।

ফাঁড়ি ইনচার্জ আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আসামিরা চাঁচড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষনিক তার নেতৃত্বে ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমানের সমন্বয়ে একটি টিম তাদেরকে আটক করে। তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে বলে তিনি জানান।

গত পহেলা অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া গোলদার পাড়ার বাবর আলীর ছেলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ২ অক্টোবর রাত আটটায় চাঁচড়া বর্মণ পাড়ার শ্বশানের পাশের একটি খাল থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল হয়। এ ঘটনায় রনির মা ছায়রা বেগম নারায়নপুরের মৃত ওসমানের ছেলে নুরু মহুরী ও তার ছেলে ইসরাজুলসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরেই চাঁচড়া বর্মন পাড়ার পুলিন বর্মনের ছেলে রকিকে আটক করে। এরপর থেকে অন্য আসামিরা পলাতক ছিলেন। সাম্প্রতি তাদের কয়েকজন এলাকায় ফিরে আসে। ওই খবর পুলিশ জানতে পেরে তাদেরকে আটক করে।

এ পর্যন্ত এ মামলার পাঁচ আসামি আটক করা হলেও মাষ্টার মাইন্ড নুরু মহুরী, তার ছেলে ইসরাজুল, জামাই এনামুল, রবি, মানিক, রফিকুল ও সজল রয়েছে ধরা ছোয়ার বাইরে। পুলিশ জানিয়েছেন তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews