1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নানা আয়োজনে সমাজের কথা’র জন্মদিন উদযাপন

  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

দৈনিক সমাজের কথা’র ১৫তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শুক্রবার প্রকাশনার চৌদ্দ বছর পূর্ণ হওয়ায় পত্রিকা দপ্তরে আয়োজন করা হয় সমাজের কথা’র পনের বছরে পদার্পন অনুষ্ঠান। বিকেলে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিল এবং মিষ্টিমুখের মধ্যদিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে পত্রিকা দপ্তরে আসেন। অভিবাদন জানাতে আসা অভ্যাগতদের এ সময় মিষ্টিমুখ করানো হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজের কথা’র ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও বার্তা সম্পাদক মিলন রহমান। আর দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাজীপাড়া কাঁঠালতলা মসজিদের ইমাম মাওলানা মশিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন,দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক মতিনুজ্জামান মিটু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি,

নির্বাহী সদস্য কাজী আশরাফুল আজাদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচআর তুহিন,

যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান, সদস্য ডিএইচ দিলসান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত প্রমুখ।

এ সময় প্রেসক্লাব যশোর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন পত্রিকা দপ্তরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সূত্র:রাতদিন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews