যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে শাহিন হোসেন (৩৫) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।
বারবাপুর গ্রামের মো. আতিক হাসান বলেন, ‘এদিন দুপুরে শাহীন বারবাকপুর গ্রামে গাছকাটা কাজ কর ছিল। এসময়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ওইখানে মারা যান। এসময়ে তাঁর সাথে কাজে থাকা শাহ আলম নামের অপরজন সামান্য আহত হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।’
অপরদিকে পৃথক ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুচ্ছগ্রামপাড়া আব্দুল মান্নানের স্ত্রী ফতেমা বেগম বাড়িতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply