যশোরে চোর সন্দেহে মিলন শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । সে যশোর শহরের বারান্দীপাড়া মেঠোপুকুর পাড় এলাকার মৃত গাউচের ছেলে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর ভোর রাতে শহরের দড়াটানা মোড় হতে তাকে গ্রেফতার করে পুলিশের এসআই তারিকুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা জানান, মিলন শেখ শহরের জেলা জজ শীপের বেঞ্চ সহকারী উজ্জল হোসেনের দায়ের করা মামলার সন্দেহ জনক আসামী। গত ৬ অক্টোবর সন্ধ্যা অনুমান ৭ টা হতে ১০ টার মধ্যে
জেলা জজ আদালতের পরিত্যক্ত ভবনে অস্থায়ী বসবাসকারী উজ্জল হোসেন ও নৈশ্য প্রহরী মামুন মিয়ার নগদ টাকা ও মালামাল চুরি হয়ে যায়।
এ ঘটনায় কোতয়ালি থানায় আদালতের নির্দেশে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা হয়। মিলন শেখ উক্ত মামলার সাথে জড়িত বলে তদন্তকারী
কর্মকর্তা তারিকুল ইসলামের যথেষ্ট সন্দেহ হয়। মিলন শেখ এর বিরুদ্ধে ইতিপূর্বে কোতয়ালি থানায় দু’টি মামলা চলমান রয়েছে।

Leave a Reply