1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির কর্মীকে তুলে নিয়ে মারপিট ও মুক্তিপণ আদায় মণিরামপুর থানার সাবেক ওসি, এসআইসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

বিএনপির কর্মীকে তুলে নিয়ে মারপিট ও মুক্তিপণ আদায় মণিরামপুর থানার সাবেক ওসি, এসআইসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরের মণিরামপুরে বিএনপির এক কর্মীকে তুলে নিয়ে মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগে নয় বছর পর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ভুক্তোভুগি যশোর শহরের রায়পাড়ার আজগরের ছেলে অনিক হোসেন জনি। আসামিরা হলেন, মণিরামপুর থানার সাবেক ওসি খবির উদ্দীন , খেদাপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সোহরাব, মণিরামপুর উপজেলার শৈলী গ্রামের মৃত নুর বকস গাজীর ছেলে আতিয়ার রহমান, মৃত আতিয়ারের ছেলে আশিকুর রহমান,

খাটুরার মৃত আজিবর মোল্লার ছেলে আবুল কালাম আজাদ, মৃত মোজাম মন্ডলের ছেলে ইসহাক, শৈলীর মৃত মোজাহারের ছেলে মাস্টার রবিউল ইসলাম, মদনপুরের মৃত সৈয়দ আলীর ছেলে শফি, ছোট ছালামতপুরের ইব্রাহিমের ছেলে লাল্টু, মধুপুরের সাত্তারের ছেলে মনি ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সুরেন তরফদারের ছেলে শুলেন তরফদার। অভিযোগ আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তিনি বিএনপির সক্রিয় কর্মী। এই মামলার সাক্ষী মনিরামপুর খাটুরা গ্রামের রবিউল ইসলাম কবির ও শৈলীর বাবলুর রহমান তার নিকট আত্তীয়। ২০১৫ সালে বিএনপির নেতাকর্মীদের ধরপাকরের সময় আত্বীয়বাড়িতে অবস্থান নেন। পহেলা জুলাই রাত ১০ টার দিকে খেদাপাড়া বাজারের একটি চায়ের দোকানে তিনি অবস্থান করছিলেন। এমন সময় এসআই সোহরাবের নেতৃত্বে ছয়জন পুলিশ কন্সটেবল তাকে উঠিয়ে নিয়ে খেদাপাড়া পুলিশ ফাঁড়িতে যায়।

সেখানে আগে থেকেই ছিলেন মণিরামপুর থানার ওসি। এসময় তাকে মারপিট করে একই সাথে বিএনপির রাজনীতি করার জন্য নানা ধরনের হুমকি ধামকি দেয়। এছাড়া ক্রসফারারের ভয় দেখায়। এক পর্যায় তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরে বাদী বাড়িতে কল করলে তার স্বজনেরা থানায় যেয়ে ছয়লাখ টাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়।

সেসময় অন্য আসামিরাও ছিলো। যাদের কেউ কেউ পুলিশের সোর্স আবার কেউ কেউ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। টাকা নিয়ে বাদীর পরিবারকে বলা হয় চলে যেতে পরের দিন দুপুরের মধ্যেই অনিক হোসেন জনি বাড়িতে পৌছে যাবে বলে আশ্বাস দেন। কিন্তু পরের দিন আর ছাড়ে না। পরে জানতে পারেন জনিকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় আটক দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওইসময় আসামিরা ছিলেন আওয়ামীলীগের ঘরনার। ফলে তাদের বিরুদ্ধে কথাবলার কোনো সাহস ছিলোনা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাদী আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews