যশোরের পাগলাদাহ গ্রামে মারপিটে জখমের ঘটনার থানায় মামলা হয়েছে। গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৪৫) বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলো,একই গ্রামের আমিনুর রহমান (৩৩), ফরিদ (২৮), মোয়াজ্জেমের ছেলে রাশেদ (২৭), লিয়াকত আলীর ছেলে সাদেক (২২) ও মতিয়ার ড্রাইভার (৫০)।
থানায় লিখিত এজাহারে আবু সাঈদ উল্লেখ করেছেন, আসামিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। এতে প্রতিবাদ করায় হুমকি দেয় আসামিরা।
গত ১১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই শহীদ পাগলাদহ ব্রিজের মাথায় গেলে আসামিরা ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে তার ওপর আক্রমন করে।
তাকের মারপিটে জখম করে এই সময় তার ছেলে সাকিব (১৬) ও শহীদের ছেলে রাকিব (১৭) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিচে জখম করে। এই সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়।
পরে তার ভাই ও সাকিব এবং রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গত বুধবার রাতে মামলা রেকর্ড করে।

Leave a Reply