যশোরে ডিবি পুলিশ ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় টেপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে মনিহার সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে সদর উপজেলার গোয়ালদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে পিয়ার হোসাইন (২১) এবং চৌগাছা উপজেলার চাটুরুদা গ্রামের মশিয়ার রহমানের ছেলে তৌনিক (২১)।
পরে তাদের কাছে থাকা একটি পিঠব্যাগ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানিয়েছেন,এই দুই যুবক পেশাদার মাদক ব্যবসায়ী। তারা এর আগেও একাধিকবার ইয়াবার চালান বহন করেছে।
এদিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই সেলিম রেজা জানিয়েছেন,গত বুধবার বিকেলে যশোর খুলনা মহাসড়কের মনিহারে অদূরে চয়নিকা পেট্রোল পাম্পের সামনে থেকে রুহুল আমিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৬০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রুহুল আমিন শহরের খোলাডাঙ্গা গণিপাড়ার মৃত কারী হাবিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে।

Leave a Reply