বুধবার দুপুর ১২টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের এক জরুরী সভা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
উপদেষ্টা মন্ডলীর সদস্য বদরুদ্দিন বাবুল ও এ.কে.এম গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি তহীদ মনি, যুগ্ম-সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, অর্থ সম্পাদক আল মামুন শাওন,
দপ্তর সম্পাদক নিজাম উদ্দীন ভুঁইয়া শিমুল, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক বি.এম ফারুক প্রমুখ।
সভায় সদস্যপদ বৃদ্ধি, উপজেলা ইউনিটগুলি শক্তিশালী করণসহ সাংগঠনিক বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply