1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম ছোট ভাই আটক

  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম ছোট ভাই আটক

যশোর অফিস :

যশোরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই কর্তৃক ছুরি দিয়ে বড় ভাই জনিকে (২৫) জখম করেছে। ছোট ভাইয়ের নাম রাকিব (২১)। তারা যশোর শহরের উপশহর ৮ নম্বর সেক্টর কলাবাগান এলাকার আজগার আলী মৃধার ছেলে। এই ঘটনায় তাদের বোন আখি খাতুন (২৩) কোতয়ালি থানায় ভাই রাকিবকে আসামি করে একটি মামলা করেছেন।পুলিশ রাকিবকে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানায় লিখিত এজাহারে বোন আখি খাতুন বলেছেন,বড় ভাই জনির খাটের ওপর রাখা মানিব্রাগ থেকে ৪শ টাকা নিয়ে নেয় রাকিব।

গত ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে সাদের চায়ের দোকানের সামনে দেখা হলে বড় ভাই জনি জিজ্ঞাস করে রাকিবকে টাকা নিয়েছে কি না। এই নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে রাকিব ফল কাটার একটি ছুরি দিয়ে তার বড় ভাই জনির বুকের বা পাশে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। পরে এলাকার লোকজন উদ্ধার করে জনিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আর রাকিব পালিয়ে যায়। এই ঘটনায় তিনি মামলা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন জানিয়েছেন,ঘটনার পর রাত সোয়া ৯টার দিকে তার বাড়ির সামনে থেকে রাকিবকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews