একই সাথে১০ জনকে জখম করার ঘটনায় যশোর সদরের জঙ্গলবাঁধাল গ্রামে ঘটনার ৫দিন পর ৯জনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করছেন জঙ্গল বাধাল গ্রামের আব্দুল হালিমের স্ত্রী ফাতেমা খাতুন।
আসামিরা হচ্ছে একই গ্রামের হোসেন আলী (৫৬) ও স্ত্রী রওশন আরা ওরফে বড় মনি (৪৫), তার দুই ছেলে সোহাগ (৩০), সোহেল (৩৩), নুর হোসেন (৪৫) ও স্ত্রী কাজল রেখা (৩৮), তার ছেলে মামুন ওরফে সবদুল (২০), মৃত হাসানের ছেলে রিয়াজুল (২২) এবং সোহাগের স্ত্রী শাহিদা (২৫)।
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বাদীনি ফাতেমা খাতুন উল্লেখ করেছেন, গত ১১ অক্টোবর সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা বানিয়াবহু গ্রামে এক বিয়ের দাওয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সকাল সাড়ে ৪টার দিকে তার ভাইয়ের ছেলে ইয়াছিন বাড়ি আসার পরপরই আসামিরা বাড়ির মধ্যে ঢোকে এবং লোহার রড ও লাঠি দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেঁটে যায়।
এ সময় বাড়িতে থাকা অন্যাণ্য সদস্যরা ঠেকাতে এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে। হাতে দা দিয়ে কোপ মারে। এই ভাবে একেএকে ১০জনকে জখম করে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা ফের হত্যার হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করে। পরে ১০জনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গত মঙ্গলবার মামলা রেকর্ড করে।

Leave a Reply