যশোর জেলা পুলিশের মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের , বিপিএম(বার),
পিপিএম সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ সভার শুরুতেই মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। মাসের কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রাপ্ত হলেন অভয়নগর থানার এএসআই (নিঃ) সিলন আলী।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
অপরাধ সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) যশোর। এসময় আরও উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম সহ হাইওয়ে পুলিশ, সিআইডি ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সূত্র: রাতদিন

Leave a Reply