1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি : চার বছরের মধ্যে যশোর বোর্ডে সর্বনিম্ন পাশের হার

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

এইচএসসি : চার বছরের মধ্যে
যশোর বোর্ডে সর্বনিম্ন পাশের হার

শহিদ জয়, যশোর অফিস :

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় গত চার বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ২৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭শ’ ৪৯ শিক্ষার্থী। গত বছর ২০২৩ সালে পাশের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ শিক্ষার্থী। ২০২২ সালে পাশের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পায় ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী। এর আগের বছর ২০২১ সালে পাশের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।

১৩ কলেজে ১০০ শতাংশ পাশ যশোর বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ১৩টি কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের ১০০ শতাংশই পাশ করেছে। কলেজগুলো হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজ, একই উপজেলার এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ,

যশোরের কেশবপুর উপজেলার তিতা বাজিতপুর এম কে বি মহিলা কলেজ, একই জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ, খুলনার কয়রার হাড্ডা পাবলিক কলেজ, একই জেলার সোনাডাঙ্গার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল,

সাতক্ষীরা কমার্স কলেজ, একই জেলার গোবরদাড়ি জরদিয়া স্কুল এন্ড কলেজ, যশোরের চৌগাছা উপজেলার মাড়ূয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ, খুলনার খালিশপুরের নেভি স্কুল এন্ড কলেজে এবং কুষ্টিয়ার সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews