1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লক্ষ্মীপুর রায়পুরে পরী নামে তৃতীয় লিঙ্গের হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রেমের বিচ্ছেদে

লক্ষ্মীপুর রায়পুরে পরী নামে তৃতীয় লিঙ্গের হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ন আকাশ,নোয়াখালী জেলা প্রতিনিধি:

সোমবার (১৪ অক্টোবর) রাতে রায়পুর পৌর শহরের পূর্বলাছ গ্রামের খেজুরতলা এলাকার একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, মহসিন নামের এক ছেলের সঙ্গে পরীর প্রেমের সম্পর্ক ছিল। এতে পরী তার আয়ের অধিকাংশ টাকা মহসিনকে দিয়ে দিতেন। মহসিন বর্তমানে সৌদি আরব আছেন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরীর টাকা দিয়েই মহসিন সৌদি পাড়ি দেন। সেখানে আকামা করার জন্য পরীর কাছ থেকে ফের টাকা চায় মহসিন।

কিন্তু পরী তা দিতে পারেনি। এতে প্রেমের সম্পর্কে ফাটল ধরে। ধারণা করা হচ্ছে, প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরেই পরী মৃত্যুকে বেছে নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মেঘলা নামে তৃতীয় লিঙ্গের একজন খেজুর তলা এলাকায় এসে পরীর মোবাইলফোনে কল দেন। কিন্তু মোবাইলফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে ভাড়া বাসায় ডাকতে গেলে মেঘনা দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকাতেই পরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান মেঘলা।

এতে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুদিন আগে পরী মারা গেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews