1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ার সাবেক ওসিসহ ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

চৌগাছায় কৃষক রাজুকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ
বাঘারপাড়ার সাবেক ওসিসহ ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরের চৌগাছার দীঘল সিংহা গ্রামের কৃষক রাজু আহম্মেদকে পুলিশ হেফাজতে হত্যার ঘটনায় বাঘারপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার নিহত রাজুর মা কোহিনুর বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ ঘটনায় পূর্বে দায়েকৃত হত্যা মামলার নথিতলবসহ আগামী ২১ অক্টোবর অভিযোগের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

আসামিরা হলো,বাঘারপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওয়াহিদুজ্জামান, এসআই নাসিরুল হক খান, এসআই শাহ আলম, এএসআই শামীম রেজা, এএসআই দেবাশীষ মন্ডল, এএসআই ফারুক হোসেন, কনস্টেবল জিন্নাহ আলী, কনস্টেবল জিল্লুর রহমান, কনস্টেবল গোলাম মোস্তফা ও চৌগাছা থানার এসআই জামাল।

মামলার অভিযোগে জানা গেছে, রাজু আহম্মেদ কৃষিকাজ করে জীবীকা নিবর্হা করতেন। ২০১৮ সালের ৩০ মে সন্ধায় চৌগাছা থানার এসআই জামাল দিঘলসিংহা গ্রামের রাজুর বাড়িতে যেয়ে কথা আছে বলে তাকে নিয়ে যায়। রাত ৯ টার দিকে রাজুর মাসহ স্বজনের চৌগাছা থানায় যেয়ে এসআই জামালের কাছে ছেলে কোথায় জানতে চাইলে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

এরপর রাজুর মাসহ স্বজনের বাড়িতে পৌঁছাতেনা পৌঁছাতে বাঘারপাড়া থানা এসআই নাসিরুল হক খান ফোন করে জানান রাজুকে ৩ কেজি গাঁজা ও ২ শ’পিচ ইয়াবা ট্যবলেটসহ আটক করা হয়েছে। ওই রাতে রাজুর মা ও স্বজনেরা বাঘারপাড়া থানায় গেলে রাজুকে ছাড়াতে ২০ লাখ টাকা দাবি করে। এ সময় পরদিন রাত ১টার দিকে এএসআই দেবাশীষ মন্ডলের হাতে ১ লাখ টাকা দিতে রাজুকে আদালতে চালান করে দিতে অনুরোধ করে তার স্বজনেরা।

এএসআই দেবাশীষ মন্ডল টাকা গ্রহন করে পরদিন দুপুরে রাজুকে থানা থেকে নিয়ে যেতে বলেন স্বজনদের। পরদিন সকালে রাজুর মা ও স্বজনেরা জনতে পারেন রাজুর লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মার্গে আছে। খোঁজ নিয়ে রাজুর স্বজনেরা জানতে পারেন আসামিরা যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা গরুর হাটের পাশের মেহগনি বাগানে গুলি করে হত্যা করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩১ মে বাঘারপাড়া থানায় একটি হত্যা মামালা করেন। এ মামলার তদন্ত শেষে ময়নাতদন্ত ছাড়াই আদালতে চুড়ান্ত রিপোর্ট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ২০১৯ সালের ৬ মার্চ চুড়ন্ড রিপোর্টের শুনানি শেষে মামলাটি নথিজাত করা হয়। এঘটনায় মামলা করতে চাইলে আসমিরা বাড়িতে যেয়ে হুমকি দিয়ে আসেন। ফলে ঘটনার পর মামলা করা যায়নি। দীর্ঘদিন পর পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews