আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে চতুর্থ প্রজন্মের বেসরকারি এন আরবি ব্যাংক লিমিটেড।
ব্যাংকটির চাটখিল উপজেলার পাল্লাবাজার এন আরবি ব্যাংক শাখায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি মিটিং এ উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।
শুরুতে এন আরবি ব্যাংক লিমিটেড শাখা সমূহ সহ ১১ টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এন আরবি ব্যাংক গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএনআরবি ব্যাংক পি এল সির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্লা বাজার এনআরবি ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার ,আবুল কালাম এরশাদ,মোহাম্মদ মোস্তফা মুফতি শরিফুল ইসলাম, মাহবুব আবরার ( মাইকেল) সহব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে এন আরবি ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং-এর ওপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।




Leave a Reply