নোয়াখালী জেলা চাটখিল উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার-প্রাচীন নগরীর এই উপজেলায় রয়েছে বীরেন্দ্র-মহেন্দ্র-শংকর খাল, চাটখিল উপজেলার উত্তর অঞ্চলে নোয়াপাড়া,
তাহেরপুর মৌজায় মহেন্দ্র খালের ১৮টি বাঁধ কেটে দিয়ে প্রায় ১ কিলোমিটার খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
এ সময় খালের ওপর গড়ে ওঠা স্থানীয় প্রভাবশালীদের অবৈধ স্থাপনা গুলো সরিয়ে দেওয়া হয়। গত ২১আগস্ট থেকে বন্যায় বিপর্যস্ত পানিবন্দি লাখো মানুষ এবং অবৈধ খাল দখলের কারণে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা।
উপজেলা সহকারী (ভূমি) আকিব ওসমান বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্থানীয় সংবাদ প্রতিনিধি, সেনাবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে খাল দখলমুক্ত করেন। স্থানীয়রা জানান,
প্রায় ২৫ বছর ধরে নোয়াপাড়া-তাহের পুর মৌজা মহেন্দ্র খালের বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ এবং বাড়ি যাতায়াতের পথ করে। ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে তারা খালটি দখল করে
রেখেছিল। যার ফলে আশপাশের বিলে জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশ বিপর্যয়, নৌকা চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে সেপ্টেম্বর মাসজুড়ে মহেন্দ্রখাল-বীরেন্দ্রখাল সহ অর্ধ শতাধিক বাঁধ কেটে ২০ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে।
আমরা পর্যায়ক্রমে চাটখিল উপজেলার সকল খাল দখলমুক্ত করবো। সঙ্গে সঙ্গে সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।




Leave a Reply