1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সন্ধ্যা থেকে শহরের লালদীঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সন্ধ্যা থেকে শহরের লালদীঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন

শহিদ জয়, যশোর অফিস :

বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। রোববার সন্ধ্যা থেকে শহরের লালদীঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জনকে ঘিরে শহরের লালদীঘিতে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৪৯টি প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে।

বিসর্জন উপলক্ষ্যে লালদীঘি এলাকাতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে মোড়া থাকে। শত শত মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয় দীঘিতে। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে সিঁদুর খেলা ও নেচে-গেয়ে উদযাপন করেন।

বিসর্জন উপলক্ষে লালদীঘির আলী রেজা রাজু মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন,প্রতিমা বিসর্জনে মানুষের এই ঢলে প্রমাণ করে বাঙালি উৎসবকে ভালোবাসে। অসাম্প্রদায়িক জেলা যশোর, সাংস্কৃতিক জেলা যশোরে ধর্ম বর্ণের পার্থক্য নাই।

হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষেরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। তিনি বলেন, সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যেমন সবাই কাধে কাধ রেখে কাজ করেছি; তেমননি দেশের যেকোন ক্রান্তিলগ্নে সবাই এক হয়ে কাজ করবো। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে কোথাও কোন কারণে যেন বৈষম্যের সৃষ্টি না হয়। কেউ যেন সুযোগ সন্ধানি সুযোগের জায়গা যেন না পায়। সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।’

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, যশোর সেনানিবাসের লেফট্যানেন্ট কর্নেল মোস্তফা কামাল, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে বিকাল থেকে মন্দির মন্ডপে ঢাক-ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। লাল দিঘি ছাড়াও জেলার বিভিন্ন নদী এবং পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এবছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যা ২০২৩ সালে ছিলো ৭৩২টি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews