1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে পুলিশ পরিচয়ে দসূতা বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে পুলিশ পরিচয়ে দসূতা বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে

শহিদ জয়,যশোর অফিস :

যশোরে পুলিশ পরিচয়ে দসূতা করতে যেয়ে বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামে। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাপ, আইডি কার্ড ও ২৭হাজার ৬শ’৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন,কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আক্তার হোসেনের ছেলে সাবেক পুলিশ সদস্য আজমল হোসেন শুভ ও তার সহযোগি একই গ্রামের আব্দুল করিম মোড়লের ছেলে মারিকুল ইসলাম রনি। এঘটনায় ভুক্তভোগি মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামের আকব্বর খাঁ বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন।

মামলায় আকব্বর খাঁ উল্লেখ করেছেন, তিনি পেশায় মাংশ ব্যবসায়ী। মণিরামপুর রাজগঞ্জ বাজারে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। সিংহের খাজুরা গ্রামে বাগবাড়ি আশ্রয় কেন্দ্রের সামনে পৌছালে দেখতে পান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য পরিচয় দিয়ে আসামিরা এক কাপড় ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে।

এসময় তাকেও থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তিনি পরিচয় দেন। তারপরেও তাকে নানা ধরনের হুমকি ধামকি দেয়। এক পর্যায় তার কাছে থাকা ২৭ হাজার ৬শ’৬০ টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে নেংগুরহাট গ্রামের দিকে চলে যায়। এসময় তিনি চিৎকার করতে করতে পিছু নেন। এসময় মোবাইল ফোনে অনেককে জানান এমনকি পুলিশকেও খবর দেন। পরে তিনি জানতে পারেন আটঘরা কারীর মোড় থেকে স্থানীয়রা আসামিদের আটক করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই হেলাল সরদার জানান, আটকের পর তাদেরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews