1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তিন মাসেই বিকল এসি গরমে নাভিশ্বাস টিটি খেলোয়াড়দের

  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

প্রচন্ড এই গরমে বাইরেই টিকে থাকা দায়। ইনডোর জিমন্যাসিয়ামে শত শত খেলোয়াড় একসঙ্গে টেকেন কী করে কোনরকম শীতাতপ ব্যবস্থা ছাড়া! আর শুধু টেকা তো নয়, রীতিমত পারফর্ম করতে হচ্ছে তাঁদের গরমে ঘেমে- নেয়ে একাকার হয়ে। পল্টন উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে আজ শুরু হয়েছে মহানগর টেবিল টেনিস লিগ। মাত্র তিন মাস আগে সংস্কার হওয়া জিমন্যাসিয়ামটির শীতাতপ ব্যবস্থা এর মধ্যেই বিকল হয়ে গেছে।সেই পরিস্থিতিতেই প্রথমদিন সারাদিন খেলোয়াড়দের খেলতে হয়েছে।

সিনিয়র খেলোয়াড় মাহবুব বিল্লাহ হতাশ এমন আয়োজনে, ‘এভাবে স্বাভাবিক খেলাটা আসলে খেলা যায় না। ’ মানস চৌধুরী ক্ষুদ্ধ, ‘খেলোয়াড়দের দিকে আসলে নজর নেই কারও। কর্মকর্তাদের ঘরে কিন্তু ঠিকই এসি চলছে। ’ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘আজ সকালেই সবগুলো এসি চালুর পর দেখা যায় কোনটাই ঠিকভাবে কাজ করছে না। আমি নিজেও বিষ্মিত। এখানে মাত্র তিন মাস আগে বড় অঙ্কের অর্থ ব্যয় করে সংস্কার হয়েছে। এর মধ্যেই এসি নষ্ট হয়ে গেল!’ জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, ‘আমিও জানতে পেরেছি বিষয়টা। সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছি। কালই এটা সমাধানের চেষ্টা করা হবে। ’মহানগরী লিগ হচ্ছে সিনিয়র, প্রথম ও নারী- এই তিন বিভাগে। সিনিয়র ডিভিশনে প্রথম দিনই মুখোমুখি হয়েছিল ফেভারিট ওয়ারী ও পুলিশ ক্লাব। ওয়ারী দল গড়েছে বর্তমান জাতীয় দলে খেলা তরুণ মুহতাসিন হৃদয়, রামহিম বমকে নিয়ে। পুলিশের হয়ে খেলেছেন অভিজ্ঞ মানস চৌধুরী, জাভেদ আহমেদ। রামহিম প্রথম ম্যাচেই ৫ বারের জাতীয় চ্যাম্পিয়ন মানসকে হারিয়ে ওয়ারীর জয়ের পথ করে দেন। শেষ পর্যন্ত তারাই জিতেছে ৩-১ ব্যবধানে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews