1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে এক নারীকে জবাই করে হত্যা করলো তালাক প্রাপ্ত স্বামী

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোরে এক নারীকে জবাই করে হত্যা করলো তালাক প্রাপ্ত স্বামী

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চাচড়া গোয়ালদাহ গ্রামে নূর নাজমা (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রাক্তন স্বামী। ঘটনাটি গটেছে শুক্রবার দুপুরে সাড়ে ৩টার দিকে গোয়ালদাহ মিকুল ব্রিকসের পাশে। নুর নাজমা গোয়ালদাহ মিয়া পাড়ার মশিয়ার রহমানের মেয়ে।

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, নূর নাজমার বিয়ে একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিনের (৪১) সাথে। মাত্র চারমাস আগে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটে। নুর নাজমা তার স্বামী সালাউদ্দিনকে তালাক দিয়ে দেন। সালাউদ্দিন মূলত ভবঘুরে ধরনের।

তালাক প্রাপ্ত হওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার সকালের দিকে সালাউদ্দিন তার প্রাক্তন স্ত্রী নুর নাজমার বাড়িতে যান এবং গালিগালাজ করেন। দুপুর সোয়া তিনটার দিকে নুর নাজমা তার পালিত গরু দেখার জন্য স্থানীয় পিকুল ব্রিকসের পাশে যান।

সেখানে আগেই লুকিয়ে ছিলেন সালাউদ্দিন। তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে নুর নাজমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর নাজমাকে সেখানে পড়ে থাকতে দেখেন একই এলাকার রুস্তম আলীর মেয়ে শীলা।

তিনি সকলকে সংবাদ দিলে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আসামি আটকের জন্য অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews