1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শহরে দেশীয় ‘অস্ত্র তৈরির’ কারখানার সন্ধান, তিন ‘কারিগর’ আটক

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

যশোর শহরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের একটি লেদ কারখানায় অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ সময় কারখানার তিন অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস, আজিজুল ইসলাম ও সুমন। তাঁদের বাড়ি যশোর সদর উপজেলায়।

অভিযান নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের অম্বিকা বসু লেনে অবস্থিত রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ।

সেখান থেকে পাঁচটি তৈরি করা দেশীয় অস্ত্র, পাঁটি গুলি, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কারখানা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন প্রথম আলোকে বলেন, ওই কারখানায় অস্ত্র তৈরি করে ব্যবসা করা হয়। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।সূত্র; প্রথম আলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews