1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাজুরার নয়ন হত্যায় আবারো খামার মালিকের বিরুদ্ধে চার্জশিট

  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

খাজুরার শর্শুনাদহ গ্রামের কলেজছাত্র নয়ন হত্যা মামলার তদন্ত শেষে অবহেলার কারণে মৃত্যুর ঘটানোর অপরাধে আবারও মুরগীর খামারের মালিক ইসরাফিলকে অভিযুক্ত করে পুনচার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ মামলার অপর আসামিদের অব্যাহতির আবেদন করা হয়েছেন চার্জশিটে।

মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম। অভিযুক্ত ইসরাফিল শর্শুনাদহ গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, নয়ন খাজুরার সরকারি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো। আসামি রিয়ার সাথে তার প্রেমজ সম্পর্ক ছিলো।

২০১৮ সালের ১৫ জুলাই রাতে অন্যত্র টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসে নয়ন । পরে রাতের খাবার খাওয়ার সময় মোবাইল ফোনে একটি কল আসলে নয়ন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে স্থানীয়রা ইসরাফিলের মুরগির খামারের পাশ থেকে নয়নের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়।

পরে নিহতের পিতা সফিয়ার রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। আসামি করা হয় একই গ্রামের মাহাবুব রহমান, রিয়া ও তার মা খুকুমনি এবং মুরগির খামারির মালিক ইসরাফিলকে।

আদালতের আদেশে অভিযোগ কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ মামলার তদন্ত শেষে সিআইডির পরিদর্শক হারুন অর রশিদ খামারি ইসরাফিলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। অব্যাহতি চাওয়া হয় অপর তিন আসামির। অবহেলার কারণে বৈদ্যুতিক শকে নয়নের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয় তদন্ত রিপোর্টে।

২০২০ সালের ৪ ফেব্রুয়ারি নিহতের পিতা সফিয়ার রহমান এ চার্জশিটের ওপর আদালতে নারাজি আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে পিবিআইকে পুনতদন্তের আদেশ দিয়েছিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি আদালতে দেয়া চার্জশিটে ইসরাফিলকে অভিযুক্ত ও অপর তিনজনের অব্যাহতির আবেদন করেছিলেন পিবিআই পরিদর্শক একেএম ফসিহুর রহমান। একই বছরের ২১ অক্টোবর বাদী সফিয়ার রহমান পুনচার্জশিটের ওপর ফের আদালতে নারাজি করেন।

চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে শুনানি শেষে আদালতের বিচারক মামলাটি আবারও পুনতদন্তের আদেশ দিয়েছিলেন ডিবি পুলিশকে। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলামও একই আসামিকে অভিযুক্ত ও অপর আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত ইসরাফিলকে আটক দেখানো হয়েছে। সূত্র; দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews