বৈষম্য বিরোধী সনাতন সমাজ, যশোরের আহবায়ক মৃনাল দে ও সদস্য সচিব অখিল চক্রবর্তী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দুর্গোৎসবকে ঘিরে যশোরের অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ কলুষিত করতে গভীর চক্রান্ত শুরু করেছে একটি মহল। চরম সাম্প্রদায়িক ওই মহলটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
পূজা উদযাপন পরিষদের ব্যানার ব্যবহার করে সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে সক্রিয় হয়েছেন। তারা বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোরের নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া কল্পকাহিনী ও মানহানিকর তথ্য প্রচার করছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করে ঘোলা জলে মাছ শিকারের পথ সুগম করতে চাচ্ছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আমাদের আশংকা, দুর্গোৎসবে নাশকতা সৃষ্টি এবং মন্ডপ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা করে দীপঙ্কর দাস রতন ও তার একান্ত সহযোগী তপন কুমার ঘোষসহ দুর্বৃত্তরা জেলায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। এতে তারা এক ঢিলে দুই পাখি মারতে চায়। এক.ওই নাশকতার দায় বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোরের নেতৃবৃন্দের উপর চাপানো এবং দুই. যশোর তথা দেশে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।
নেতৃবৃন্দ বলেন, আমরা দ্যর্থহীন ভাষায় বলতে চাই, দীপঙ্কর দাস রতন, তপন কুমার ঘোষসহ তাদের অনুসারীরা দীর্ঘদিন থেকেই পূজা উদযাপন পরিষদকে ব্যবহার করে একের পর এক দুর্নীতি, লুটপাট এবং অর্থ আত্নসাৎসহ বিশেষ ফায়দা হাসিল করে যাচ্ছে। বৈষম্য বিরোধী সনাতন সমাজের অনুরোধে এবার যশোর জেলা প্রশাসন দুর্গাপূজার সরকারি অনুদান দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষদের হাতে তুলে না দিয়ে সরাসরি প্রতিটি মন্ডপ কমিটির কাছে প্রদান করেছেন।
এর আগে যশোরের সাবেক দুর্নীতিবাজ ও নির্যাতনকারী পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে যশোর শহরের গাড়ীখানা রোডস্থ জেলা প্রশাসকের জমি দখল এবং ওই জমির লীজ গ্রহিতা কয়েকজন ব্যবসায়ীসহ বসবাসরতদের জোর পূর্ক উচ্ছেদ করে সেই জমি জবর দখল করেছিল। তার প্রতিবাদে মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক জেলা প্রশাসকের পক্ষে একজন লিজ গ্রহিতা হিসেবে জনগণের পক্ষ নিয়ে আইনী লড়াই শুরু করেন।
কিন্তু সেই ন্যায় সঙ্গত লড়াইয়ে দূর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ সুপার আনিসুর রহমানের পক্ষাবলম্বন করে বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব বিনয় কৃষ্ণ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দীপঙ্কর দাস রতন। তার প্রমাণ রয়েছে সনাতন সমাজের নেতৃবৃন্দের কাছে। অভিযোগ রয়েছে সে সময় এসপি আনিসের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে দীপংকর দাস রতন সাধারণ মানুষের পক্ষে না থেকে এসপির পক্ষে ছিলেন।
এবারও দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষ এবং তাদের সাঙ্গপাঙ্গরা দুর্গোৎসব ঘিরে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোরের একাধিক নেতার বিরুদ্ধে কল্পিত অভিযোগ আনছেন-যাতে তারা নিজেরা অপকর্ম করে সেই দায় বৈষম্যবিরোধী এসব নেতাদের উপর চাপাতে পারেন।
আমরা দুর্বৃত্ত, অর্থ আত্মসাৎকারী ও মহাদুর্নীতিবাজ দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে তাদের অপতৎপরতাকে রুখে দেয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, সমাজের বিবেকবান মানুষ, সকল সনাতন ধর্মাবলম্বী,
রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে নেতৃবৃন্দ কোন চক্রান্ত বা ষড়যন্ত্রে কান না দিয়ে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার জন্য সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি আহবান জানান বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরের শীর্ষ এই দুই নেতা।

Leave a Reply