1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর হোটেলে চাঁদার দাবিতে মালিককে মারপিট করার ঘটনায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যশোর হোটেলে চাঁদার দাবিতে মালিককে মারপিট করার ঘটনায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা

যশোর অফিস :

যশোরে একটি খাবার হোটেলে চাঁদার দাবিতে মালিককে মারপিট করার ঘটনায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই বাজারের তৃপ্তি হোটেলের মালিক আবুল হোসেন (৬৭) তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯/১০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

আসামিরা হলো, রেলবাজার এলাকার অভি (২৪), মিজান (২৫) এবং ষষ্টিতলা পিটিআই রোডের শামীম শেখের ছেলে ফরহাদ (২৪)।এজাহারে তিনি উল্লেখ করেছে, তারা চার ভাই ওই প্রতিষ্ঠানের মালিক। তার ছোট ভাই গোলাম মওলা হোটেলে রাতে দায়িত্ব পালন করে থাকে। আসামিরা তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ম্যানসেল ও মীর সাদির ছত্রছায়ায় থাকে।

বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। বিগত আওয়ামী লীগের শাসনামলে তারা রেলবাজারে প্রত্যেক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায় করতো। নতুন সরকার ক্ষমদায় আসার পর ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় কোন সন্ত্রাসীকে চাঁদা দিবে না। কিন্তু আসামিরা ব্যবসায়ীদের ওপর জোর জুলুম করে। তারা চাঁদা আদায় অব্যহত রাখে।

তার ভাইয়ের কাছেও চাঁদা দাবি করে। গত ৭ অক্টোবর রাতে তার ভাই গোলাম মওলা হোটেলে ডিউটি করছিল। দিবাগত রাত ১টার দিকে সন্ত্রাসীরা তার কাছে যায় এবং চাঁদা না দেয়ায় তাকে মারপিট করে। চাপাতি দিয়ে কুপিয়ে জখমন করে। সে সময় হোটেলে ক্যাস ড্রয়ার থেকে ২০ হাজার ৫শ টাকা নিয়ে নেয়।

ঘটনার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তার ভাইকে রাতেই যশোর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরদিন ৮ অক্টোবর ওই এলাকার ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে। তারা প্রেসক্লাব যশোরের সামনে রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করে এবং অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবি জানায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews