যশোর – নড়াইল সড়কের বাঘারপাড়া আয়াপুর আকবর আলী দাখিল মহিলা মাদ্রাসার সামনে মহাসড়কে ইঞ্জিন চালিত ভ্যান এবং অজ্ঞাতনামা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে ভ্যানে থাকা যাত্রী স্কুল ছাত্র মোঃ আলিফ (১২) নিহত হয়। নিহত আলিফ চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র,
সে উপজেলার বলরামপুর গ্রামের টিটো (অব: পুলিশ) এর ছেলে। ১০অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রাইভেট পড়তে চাড়াভিটায় আসার সময় আয়াপুর আকবর আলী দাখিল মহিলা মাদ্রাসার সামনে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার ভ্যানে ধাক্কাদিলে আলিফ নিহত হয় ।
স্থানীয় এলাকা বাসি সূত্রে জানা যায় নিহত আলিফ চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, অদ্য তারিখ সকাল বেলা স্কুলে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যশোর-নড়াইল মহাসড়কে বাঘারপাড়া থানাধীন রোস্তমপুর কদমতলা নামক জায়গা থেকে ইঞ্জিন চালিত ভ্যানে উঠে চারাভিটা বাজারের দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌঁছানো মাত্র
পিছন থেকে অজ্ঞাতনামা কোন একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মেরে চলে যায়, যার ফলে ইঞ্জিন চালিত ভ্যান ছিটকে রাস্তার নিচে পড়ে যায় তখন ভ্যানে থাকা যাত্রী মোঃ আলিফ গুরুতর আহত হন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে প্রেরণ করেন।
হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।ইঞ্জিন চালিত ভ্যানে চালক সহ আরো ৩/৪ জন স্কুলের ছাত্র-ছাত্রী ছিলো, প্রত্যেকেই সামান্য আঘাত প্রাপ্ত হন এবং ঘটনাস্থলে আলিফ নামীয় ছেলে গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান মর্মে জানা যায় স্থানীয় সূত্রে।

Leave a Reply