1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে জেলা বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত

  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোরে জেলা বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের বন্যাদুগর্ত মানুষের জন্য জেলা বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার বানভাসির মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে বুধবার অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার বন্যা কবলিত মানুষের মাঝে দলটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পবিতরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ দিন অভয়নগর উপজেলার পায়রা, প্রেমবাগ এবং সুন্দলী ইউনিয়নের পানিবন্দি কয়েক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম,

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,সয়াবিন তেল, সেমাই,চিনি,মুড়ি,চিড়া,বিস্কুট ও খাবার স্যালাইন।

উল্লেখ্য অতি বর্ষা ও উজানের ঢলে যশোরের দুঃখ খ্যাত ভবদহ এলাকার যশোরের মণিরামপুর, কেশবপুর, অভয়নগর,খুলনার ডুমুরিয়া,ফুলতলা ও সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ৪৫ টি ইউনিয়নের ১২০ গ্রামের কমপক্ষে ১০ লাখ মানুষ পানিবন্দির শিকার হয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে এসব পরিবারের সদস্যরা চরম মানবেতর জীবন যাপন করছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় এবং রাস্তাঘাট ৪/৫ ফুট পানির নীচেয় তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

নৌকা ও কলার ভেলা ছাড়া এসব এলাকায় চলাচলের কোন উপায় নেই। গত প্রায় ১ মাস ধরে এসব এলাকার হাজার হাজার পরিবারের সদস্যরা মানবেতন জীবন যাপন তরছে।

বন্ধ রয়েছে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক ব্যবস্থাপনায়যশোর জেলা বিএনপি তার ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews