1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে কবুতর চুরির ঘটনায় একজন আটক চোরাই কবুতর উদ্ধার

  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

যশোরে কবুতর চুরির ঘটনায় একজন আটক চোরাই কবুতর উদ্ধার

যশোর অফিস :

হাফিজুর রহমান নামে এক ব্যক্তির পোষা কবুতর চুরির অভিযোগে বুধবার দুপুরে গোলাম রসূল(২৮) নামে এক চোরকে চোরাই কবুতর উদ্ধারসহ তাকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির পুলিশ এটিএসআই জসিম উদ্দিন।ধৃত চোর গোলাম রসূল যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা কবরস্থান পাড়া এলাকার কোরবান আলীর ছেলে ও আবু সাঈদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

সদর ফাঁড়ির পুলিশ কবুতর চোর গোলাম রসুলের স্বীকারোক্তি মতে শহরের বড়বাজার এলাকা থেকে হাফিজুর রহমানের চুরি হয়ে যাওয়া ২৮ টি কবুতর মধ্যে ১৪ টি কবুতর উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,শহরের বারান্দি মোল্লাপাড়া বাঁশতলা কবরস্থান পাড়া এলাকার আনোয়ার মোড়লের ছেলে তার বাড়িতে সখের বসে কবুতর পুষে আসছিল। গত ২৯ শে সেপ্টেম্বর রাতে যে কোন সময় গোলাম রসুলসহ কয়েকজন চোর তার কবুতরের বাসা থেকে ২৮ টি কবুতর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হাফিজুর রহমান যশোর কোতোয়ালি থানায় কবুতর চুরির অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন।

বুধবার কবুতর চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন চোরাই কবুতরের সন্ধান পান। এসময় তিনি শহরের বড়বাজার এলাকা থেকে হাফিজুর রহমানের চুরি হয়ে যাওয়া ২৮ টি কবুতরের মধ্যে ১৪ টি কবুতর সহ কবুতর চোর গোলাম রসূলকে আটক করেন। আটক গোলাম রসুল পুলিশের কাছে কবুতর চুরির ঘটনা স্বীকার করেন।

পরে কবুতর কবুতরের মালিক হাফিজুর রহমানকে বুঝায়ে দেন ও চুরির ঘটনায় গোলাম রসূলকে পরে কোতয়ালী থানায় সোপর্দ করেন। আটক গোলাম রসুলের বিরুদ্ধে মাদকসহ আরো দুইটি মামলা রয়েছে বলে এটিএসআই জসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।চুরি হয়ে যাবা ২৮ টি কবুতরের মূল্য ৭০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন কবুতরের মালিক হাফিজুর রহমান। আটক গোলাম রসুলের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews